বেরোবিতে ৪৮ ঘন্টার মধ্যে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন

Post Image

মো:হেলাল মিয়া, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

গত ৫ আগষ্ট স্বৈরাচার পতনের পর থেকে প্রায় সব বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদ খালি হয়ে যায়। তাই বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষা ও গবেষণায় স্থবিরতা দেখা দেয়। এ নিয়ে শিক্ষার্থীদের সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেক শিক্ষার্থী। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হলেও এ পর্যন্ত দেশের উত্তরের শিক্ষার বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ভিসি নিয়োগ না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এই বিষয়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব ইসলাম বলেন, কোটা আন্দোলন থেকে স্বৈরাচার পতনের আন্দোলনে রূপ নিয়েছিল রংপুর থেকেই। এমনকি কোটা আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিয়ে দ্রুত ভিসি নিয়োগ দেওয়া হউক। এ বিষয়ে শিক্ষার্থীরা আরও বলেন যে,আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভিসি নিয়োগ না দেওয়া হলে দেশের উত্তরাঞ্চলের সাথে সারা দেশের সাথে একযোগে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে। এতেও যদি না হয় তাহলে ভিসি নিয়োগের দাবিতে লংমার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে।।


শেয়ার করুন

0 coment rios: