বাকৃবি প্রতিনিধি: বাউএক'র উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'শীতকালীন সবজি চাষ প্রদর্শনী- ২০২৪' এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) এর উদ্যোগে এর হল রুমে 'শীতকালীন সবজি চাষ প্রদর্শনী-২০২৪' এর উদ্বোধন করা হয়েছে।
এসময় বাউএক পরিচালক অধ্যাপক ড. মো: নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক ড. মো: এনামুল হক সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) এর পরিচালক অধ্যাপক ড. মো: হাম্মাদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জাভিদুল হক ভূঁইয়া, জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড.বেনতুল মাওয়াসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। কর্মশালায় ১২ জন কৃষক-কৃষাণী অংশ নিয়েছেন।
এসময় অধ্যাপক ড. মো: হাম্মাদুর রহমান নির্বাচিত ১২ জন কৃষক - কৃষাণীর মাঝে বিভিন্ন প্রকার সবজির চারা বিতরণ করেন।
0 coment rios: